Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য কয়েক লক্ষাধিক টাকার গাঁজা ও ফেন্সিডিল আটক

কয়েক লক্ষাধিক টাকার গাঁজা ও ফেন্সিডিল আটক

কয়েক লক্ষাধিক টাকার গাঁজা ও ফেন্সিডিল আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৭ জুন : শ্রীনগর থানা এলাকায় বি এস এফ এবং পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ফেন্সিডিল ও গাঁজা উদ্ধার হয়। অভিযানে উদ্ধার হয় ২৩১ বোতল ফেন্সিডিল এবং ১৬ কেজি গাঁজা। যার কালো বাজারি মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। মহকুমা পুলিশ আধিকারিক জানান, ত্রিপুরার দক্ষিণ জেলার সীমান্তবর্তী মহকুমা সাব্রুমের অন্তর্গত শ্রীনগর এলাকার কৃষ্ণনগর ২ নম্বর ওয়ার্ডের দুর্গাবাড়ি অঞ্চলে গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিএসএফ ও পুলিশের যৌথ দল উদ্ধার করল বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক দ্রব্য।

অভিযানে উদ্ধার হয় ২৩১ বোতল ফেনসিডিল এবং ১৬ কেজি গাঁজা। যার কালো বাজারি মূল্য প্রায় দেড় লক্ষ টাকা। স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত নিদান দেবনাথের বসতঘরে ফেনসিডিল ও গাঁজা মজুদ করে রেখেছিল বাংলাদেশে পাচার করার জন্য। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানান মহকুমা পুলিশ আধিকারিক নিত্যানন্দ সরকার। এখন দেখার বিষয় পুলিশ অভিযুক্তকে জালে তুলতে সক্ষম হয় কিনা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha