স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৪ জুন : রাজধানীর প্রতাপগড় ঘোষপাড়ায় বঙ্গেশ্বর নদী থেকে উদ্ধার হয় পচাগলা মৃতদেহ। মঙ্গলবার সকালে এলাকাবাসী দুর্গন্ধ পেয়ে খোঁজাখুঁজি করে নদীতে দেখতে পায় অজ্ঞাত ব্যক্তির মৃতদেহ। খবর দেওয়া হয় পুলিশকে। সাথে সাথেই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ।
তবে মৃতদেহটি ক্ষতবিক্ষত। পুলিশের প্রাথমিক ধারণা কয়েকদিন আগেই মৃত্যু হয়েছে। এলাকাবাসী বহু চেষ্টা করেও মৃত ব্যক্তিকে সনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে নদী দিয়ে ভেসে এসেছে, নয়তো ফেলে দিয়ে গেছে। পুলিশ মৃতদেহ ময়না তদন্তের জন্য মর্গে পাঠায়। এলাকাবাসী আরো যারা, গত কয়েকদিনে এলাকা থেকে কেউ নিখোঁজ হয়নি। তারপরও পুলিশ গোটা বিষয়টি তদন্ত শুরু করেছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়।

