Wednesday, July 29, 2026
বাড়ি রাজ্য ২৪ ঘণ্টায় খোয়াই এবং পশ্চিম জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর

২৪ ঘণ্টায় খোয়াই এবং পশ্চিম জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর

২৪ ঘণ্টায় খোয়াই এবং পশ্চিম জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সর্তকতা জারি করল আবহাওয়া দপ্তর

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ জুন : আবহাওয়া দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী উত্তর-পূর্ব মৌসুমী বায়ুর সক্রিয় অবস্থান এবং একটি নিম্নচাপ অক্ষরেখা পূর্ব উত্তর প্রদেশ থেকে বিহারের কেন্দ্রীয় অংশ সহ-পশ্চিমবঙ্গ এবং আসামের কেন্দ্রীয় অংশ জুড়ে অরুনাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত। একইসঙ্গে একটি ঘূর্ণাবর্ত অক্ষরেখা সমুদ্রপৃষ্ঠ থেকে ০. ৯ কিলোমিটার পর্যন্ত উত্তর-পূর্ব আসামের ওপর অবস্থান করছে।

এর প্রভাবে আগামী দু'দিন ত্রিপুরায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দু একটি জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত ২৪ ঘন্টায় রেকর্ড পরিমাণে অত্যন্ত ভারী বৃষ্টি হয়েছে উত্তর জেলার নতুন বাজারে। এছাড়া বোধযং নগর, অরুন্ধতিনগর, কৈলাশহর, কদমতলা, জিরানিয়া খোয়াই এবং সাব্রুমে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। আবহাওয়া দপ্তরের দেওয়া পূর্বাভাসে আগামী দুদিন খোয়াই এবং পশ্চিম জেলায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের লাল সর্তকতা জারি করা হয়েছে। এই দুটো জেলায় ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। এছাড়া রাজ্যের অবশিষ্ট জেলাগুলোতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে অবশিষ্ট জেলাগুলোতে। সেই সঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha