Tuesday, August 25, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা, বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করলেন তারা

বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা, বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করলেন তারা

বিভিন্ন সমস্যায় জর্জরিত বিদ্যুৎ নিগমের আউটসোর্সিং কর্মীরা, বিক্ষোভ দেখিয়ে ডেপুটেশন প্রদান করলেন তারা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৯ মে : রাজ্যে বঞ্চনার শিকার বিদ্যুৎ নিগমের অধীন এ আর কে সংস্থার আউটসোর্সিং -এর কর্মীরা। বৃহস্পতিবার রাজধানীর ভুতুরিয়া স্থিত বিদ্যুৎ নিগম অফিসে গিয়ে বিক্ষোভের শামিল হয় আউটসোর্সিং কর্মীরা। এই সংস্থার অধীন রাজ্যে প্রায় ছয় শতাধিক টেকনিক্যাল অ্যাসিস্টেন্ট এবং অপারেটর পদে কর্মী আছেন। তারা দীর্ঘ পাঁচ বছর ধরে সংস্কার হয়ে বিদ্যুৎ নিগমের দায়িত্ব পালন করছে। অথচ তাদের বেতন অত্যন্ত কম। মাসিক তারা ৬ থেকে ৮ হাজার টাকা বেতন পেয়ে সংসার পরিচালনা করতে হিমশিম খাচ্ছে।

 গত পাঁচ বছরে তাদের একটাকেও বেতন বৃদ্ধি হয়নি। কেন্দ্রীয় শ্রম আইন মেনে বেতন বৃদ্ধি করার জন্য বহুবার প্রাক্তন বিদ্যুৎ মন্ত্রী যীষ্ণু দেববর্মার সঙ্গে দেখা করেছিলেন। অথচ তাদের বেতন বাড়েনি। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো দিনরাত ২৪ ঘন্টা প্রাকৃতিক দুর্যোগের মধ্যে তাদের দায়িত্ব পালন করতে হয়। অথচ তাদের রেইনকোট দেওয়া হয় না। মাথায় ছাতা নিয়ে শাটডাউনের কাজ করতে হয়। গত কয়েকদিন আগে কোম্পানির সাথে বিদ্যুৎ নিগমের টেন্ডার সমাপ্ত হয়ে গেছে। এখন তারা গত পাঁচ মাস ধরে বেতন পাচ্ছে না। তারপরও তাদের দায়িত্ব পালন করতে হচ্ছে। এর উপর তাদের কোন ছুটিছাটাও নেই। এ বিষয়গুলি নিয়ে বর্তমান বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথের সাথে বহুবার দেখা করার চেষ্টা করা হয়েছে। অথচ দেখা করার সুযোগ পাওয়া যাচ্ছে না।

 কিন্তু বিদ্যুৎ নিগমের দায়িত্ব পালন করা এই আউটসোর্সিং কর্মীদের বিভিন্ন সমস্যার কথা সরকার থেকে শুরু করে প্রশাসনের উদ্বোধন কর্তৃপক্ষ অবগত রয়েছে। তারপরেও তারা কোন ব্যবস্থা নিচ্ছে না। এক প্রকার ভাবে অসহায়ত্বের মাধ্যমে দিনযাপন করতে হচ্ছে তাদের। তাদের দাবি অবিলম্বে কাজের বিদ্যুৎ নিগমের অধীনে স্থায়ীভাবে চাকুরী যাওয়ার সুযোগ করে দেওয়া হোক, বকেয়া বেতন মিটিয়ে দেওয়া হোক, শ্রম আইন মেনে বেতন বৃদ্ধি করা হোক। পরে তাদের একটি প্রতিনিধি দল বিদ্যুৎ নিগমের এমডি সহ অন্যান্য আধিকারিকদের কাছে ডেপুটেশন প্রদান করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha