Monday, August 24, 2026
বাড়ি রাজ্য দুই লরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক চালক

দুই লরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক চালক

দুই লরির মুখোমুখি সংঘর্ষে নিহত এক চালক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২৩ মে :শুক্রবার ভোরবেলা পন্যবাহী দুই লরির মুখোমুখি সংঘর্ষে নিহত হয়েছে এক চালক। ঘটনাটি ঘটেছে খোয়াই মহকুমার চাম্পাহাওর থানার অন্তর্গত ২০৮ সড়কের নিবারণ বাড়ি এলাকায়। নিহত গাড়ির চালকের নাম ইসমাইল মিয়া, বাড়ি উদয়পুরের পালটানা এলাকায়। নিহত চালকের মৃতদেহ ময়না তদন্তের পর পুলিশ পরিবারের হাতে তুলে দিবে বলে জানা যায়।

ঘটনার বিবরনে জানা যায় আগরতলা থেকে কন্টেনার গাড়ি নিয়ে বহিঃরাজ্যের উদ্দেশ্যে পন্য আনার জন্য রওনা হয়। খোয়াইয়ের নিবারণ বাড়ি এলাকায় আসতে রাস্তার পাশে দাঁড় করানো ছিল আরেকটি মাল গাড়ি। পন্য গাড়ির সাথে কন্টেইনার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এই সংঘর্ষের ফলে গুরুতর ভাবে জখম হয়েছে কন্টেনার গাড়ির চালক ইসমাইল মিয়া। ভোরবেলা প্রাতঃ ভ্রমণকারীরা এই দৃশ্য দেখতে পেয়ে সাথে সাথে খবর দেয় অগ্নি নির্বাপক দপ্তরকে। দপ্তরের একটি ইঞ্জিন ছুটে গিয়ে গুরুতরভাবে আহত চালককে উদ্ধার করে খোয়াই যারা হাসপাতালে নিয়ে আসে। জেলা হাসপাতালে চিকিৎসক মৃত বলে ঘোষণা করে। এদিকে খবর পেয়ে চাম্পাহাওর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে দুইটি গাড়ি ঘটনাস্থল থেকে বেহালা বাড়ি বাড়িতে নিয়ে যায়। এদিকে মৃত দেহ ময়না তদন্তের জন্য হাসপাতালের মর্গে নিয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha