Tuesday, July 28, 2026
বাড়ি রাজ্য প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা

প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা

প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১০ মে :প্রয়াত হলেন প্রাক্তন বিধায়ক বুর্বমোহন ত্রিপুরা। তিনি করবুক বিধানসভা কেন্দ্রের বিধায়ক ছিলেন। মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৭৯ বছর। দীর্ঘদিন ধরে তিনি ক্যান্সার রোগে ভুগছিলেন। শনিবার সকালে তিনি অটল বিহারী বাজপেয়ী রিজিওনাল ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরবর্তী সময় ওনার মৃতদেহ নিয়ে যাওয়া হয় ত্রিপুরা বিধানসভায়।

বিধানসভা চত্বরে উপস্থিত ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, বিধায়ক সুদিপ রায় বর্মণ, বিধায়ক দীপক মজুমদার, রাষ্ট্র মন্ত্রী বৃষকেতু দেববর্মা সহ অন্যান্যরা। উপস্থিত সকলে ওনার মৃতদেহে ফুল দিয়ে ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। মন্ত্রী সুশান্ত চৌধুরী জানান প্রয়াত বুর্বমোহন ত্রিপুরা একজন সহজ সরল মানুষ ছিলেন। ২০১৮ সালে তিনি করবুক বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়ী হয়ে বিধায়ক হন। করবুকের উন্নয়নে তিনি অনেক কাজ করেছেন। ওনার কাজের জন্য করবুকবাসী ওনাকে মনে রাখবে। ওনার প্রয়াণে অপূরণীয় ক্ষতি হয়েছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী প্রয়াত বুর্বমোহন ত্রিপুরার পরিবার পরিজনদের সমবেদনা জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান