Monday, September 21, 2026
বাড়ি রাজ্য বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ

বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ

বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ মে :ঝুঁকিপূর্ণ শ্রেণিকক্ষের পড়াশোনা করছে সালেমা কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা। মাঝে মাঝে ভেঙ্গে পড়ছে ছাদের প্রলেপ। ফলে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে সালেমা কলোনী দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের সঙ্গে। তাই বাধ্য হয়ে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধে সামিল হয় বৃহস্পতিবার।

পরবর্তী সময়ে ঘটনাস্থলে ছুটে আসেন এলাকার গ্রাম পঞ্চায়েত প্রধান। তিনি বলেন, বিদ্যালয়ের মধ্যে বেশ কিছু সমস্যা হয়েছে। এর মধ্যে অন্যতম হলো শ্রেণিকক্ষে মধ্যে সিমেন্টের প্রলেপ ঝড়ে পড়ছে। এবং পর্যাপ্ত শিক্ষক নেই বিদ্যালয়ের। যার কারনে ছাত্রছাত্রীরা রাস্তা অবরোধ করেছে। এ বিষয় নিয়ে জেলা শিক্ষা আধিকারিক সহ অন্যান্য আধিকারিকদের সাথে তিনি কথা বলবেন। ছাত্র-ছাত্রীদের আশ্বাস দেওয়ার পর তারা অবরোধ প্রত্যাহার করে নেয়। এখন দেখার বিষয় কবে নাগাদ ছাত্রছাত্রীদের সমস্যা সমাধান হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha