Monday, September 21, 2026
বাড়ি রাজ্য শিক্ষকের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ

শিক্ষকের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ

শিক্ষকের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ১ মে :বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষকের দাবিতে পড়ুয়াদের রাস্তা অবরোধ। ঘটনা বৃহস্পতিবার খোয়াই উত্তর সিঙ্গিছড়ার চেরমা এলাকার ২০৮ নং জাতীয় সড়কে। ঘটনা বিবরনে জানা যায়, খোয়াই উওর সিঙ্গিছড়ার চেরমা দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে শিক্ষকের স্বল্পতার কারণে পড়াশুনা লাটে উঠায় ক্ষুব্ধ ছাত্রছাত্রী ও অভিভাবকরা। তাদের বক্তব্য বিদ্যালয়ে পর্যাপ্ত সংখ্যক শিক্ষক নেই। বিশেষ করে বিদ্যালয়ে বিজ্ঞান শিক্ষক নেই।

তাই সকাল এগারোটা নাগাদ স্কুলের সামনে খোয়াই কমলপুর ২০৮ নং জাতীয় সড়ক অবরোধ করে। তাদের একটাই দাবি শিক্ষকের স্বল্পতা দূর করা। হাতে প্লে কার্ড নিয়ে এদিন ছাত্র-ছাত্রীরা ব্যস্ততম সড়কের মাঝ পথেই বসে পড়েন দাবি আদায়ের লক্ষ্যে। শিক্ষকের দাবিতে ছাত্রছাত্রীদের ব্যস্ততম সড়ক অবরোধের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। জেলা শিক্ষা বিভাগের ও এস ডি ঋষিকেশ দেববর্মাও ঘটনাস্থলে পৌছান। ছাত্র ছাত্রীদের সাথে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দিলে দীর্ঘ প্রায় দুই ঘন্টা বাদে অবরোধ প্রত্যাহার করে নেয় ছাত্র ছাত্রীরা। তবে ছাত্র-ছাত্রীদের দাবি যদি আগামী কয়েকদিনের মধ্যে পূরণ না হয় তাহলে তারা পুনরায় আন্দোলনে শামিল হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha