Sunday, September 27, 2026
বাড়ি রাজ্য ঋনের জন্য আত্মঘাতী যুবক

ঋনের জন্য আত্মঘাতী যুবক

ঋনের জন্য আত্মঘাতী যুবক

স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ৩০ এপ্রিল :ঋনের টাকা পরিশোধ করতে না পেরে আত্মঘাতী এক যুবক। মৃত যুবকের নাম প্রশান্ত দে। বয়স ১৯ বছর। তাঁর বাড়ি রাজধানীর অদূরে রবীন্দ্রনগর এলাকায়।

মৃত যুবকের এক নিকট আত্বিয় জানান প্রশান্ত দে রাজু পাল নামে এক ব্যক্তির কাছে বাইক বন্ধক দিয়ে ৪০ হাজার টাকা ঋন নেয় তিন মাস পূর্বে। নির্ধারিত সময়ের মধ্যে প্রশান্ত ঋনের টাকা পরিশোধ না করায় রাজু পাল মঙ্গলবার প্রশান্তকে গালি গালাজ করে। তার জেরে বুধবার ভোরে প্রশান্ত নিজ বাড়িতে আত্মহত্যা করে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জিবি হাসপাতালে নিয়ে আসে। ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের লোকজনদের হাতে তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha