স্যন্দন ডিজিটাল ডেস্ক, আগরতলা, ২২ মার্চ : ককবরক ভাষার ক্ষেত্রে রোমান স্ক্রিপ্টের দাবিতে টিএসএফ-এর রাজ্য জুড়ে ধর্মঘটের জেরে হয়রানির শিকার সাধারন মানুষ। ছাত্র-ছাত্রীরা সময় মতো পৌছাতে পারছে না পরীক্ষা কেন্দ্রে। এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর নিকট চিঠি প্রেরন করল প্রদেশ এন.এস.ইউ.আই। প্রদেশ এনএসইউআই-র সভাপতি স্বরূপ কুমার শীল জানান টিএসএফ-এর আন্দোলনের জেরে হয়রানির শিকার সাধারন মানুষ। পরীক্ষার মরশুম চলছে। ফলে পরীক্ষা কেন্দ্রে পৌছাতে সমস্যা হচ্ছে ছাত্র-ছাত্রীদের।
টিএসএফ-এর দাবি ন্যায্য দাবি। এই দাবিকে মান্যতা দেয় নি সরকার। তাই এইদিন মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে লেখা চিঠিতে তিনি উল্লেখ করেছেন ককবরক ভাষায় রোমান স্ক্রিপ্টকে মান্যতা দেওয়া হোক যত দ্রুত সম্ভব। টিএসএফ-এর দাবি মেনে নেওয়া হোক।

