Friday, August 7, 2026
বাড়ি রাজ্য অন্ন ভোগের জন্য লাইন গ্যাসের সংযোজন

অন্ন ভোগের জন্য লাইন গ্যাসের সংযোজন

অন্ন ভোগের জন্য লাইন গ্যাসের সংযোজন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৮ এপ্রিল : সোমবার রাজধানীর সেন্ট্রাল রোড স্থিত শিববাড়ি মন্দিরে শ্রী শ্রী রাধেশ্যাম জীউ মন্দিরের অন্ন ভোগের লাইন গ্যাসের সংযোজনের শুভ উদ্বোধন করা হয়।

এদিন লাইন গ্যাসের শুভ উদ্বোধন করেন প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী। এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী রামপ্রসাদ পাল। শুভ উদ্বোধনের পর মন্ত্রী রামপ্রসাদ পাল জানান, শিববাড়ি মন্দির কমিটির দাবি ছিল পাইপলাইন গ্যাসের। পরবর্তী সময় ত্রিপুরা ন্যাচারাল গ্যাস কোম্পানির সাথে যোগাযোগ করে বিভিন্ন সমস্যার সমাধান করে লাইন গ্যাসের ব্যবস্থা করে দেওয়া হয়েছে বলে জানান তিনি। প্রভুপাদ শ্রীল নিত্য গোপাল গোস্বামী জানান মন্ত্রী রামপ্রসাদ পালের সহযোগিতায় লাইন গ্যাসে অনেকটাই উপকৃত হবে মন্দির পরিচালনা কমিটি। এর জন্য মন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha