Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তালা ঝুলিয়ে দিল টিএসএফ

ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তালা ঝুলিয়ে দিল টিএসএফ

ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তালা ঝুলিয়ে দিল টিএসএফ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর :  ককবরক ভাষায় রোমান ক্রিপ্টের দাবিতে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদে তালা ঝুলিয়ে দিল টিএসএফ। দীর্ঘ দিন ধরে ককবরক ভাষায় রোমান ক্রিপ্ট-এর দাবিতে আন্দোলন চালিয়ে আসছে টিএসএফ। কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। সামনেই পরীক্ষা, ছাত্র-ছাত্রীরা চিন্তিত রোমান স্ক্রিপ্টে প্রশ্ন পত্র হবে কিনা।

 তাই এইদিন টিএসএফ-র পক্ষ থেকে ত্রিপুরা মধ্যশিক্ষা পর্ষদের সভাপতির সাথে দেখা করা হয়। কিন্তু মধ্য শিক্ষা পর্ষদের সভাপতির কাছ থেকে কোন সদ উত্তর পাওয়া যায় নি। তাই এইদিন টিএসএফ-এর কর্মী সমর্থকরা মধ্যশিক্ষা পর্ষদের মূল ফটকে তালা ঝুলিয়ে দেয় ধর্নায় বসে। টিএসএফ-এর এক নেতৃত্ব জানান ককবরক ভাষায় রোমান ক্রিপ্ট-এর বিষয়টি নিয়ে একটা রাজনীতি করা হচ্ছে। এই রাজনীতি বন্ধ করার দাবি জানান টিএসএফ নেতৃত্বরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha