Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য সংবিধান দিবসের দিন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের ডেপুটেশন

সংবিধান দিবসের দিন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের ডেপুটেশন

সংবিধান দিবসের দিন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ নভেম্ববর : প্রদেশ আদিবাসী কংগ্রেসের পক্ষ থেকে ২৬ নভেম্বর সংবিধান দিবসের দিন দিল্লিতে কেন্দ্রীয় নেতৃত্বের সাথে দেখা করে বেশ কিছু দাবি তুলে ধরা হয়। শুক্রবার প্রদেশ কংগ্রেস ভবনে সাংবাদিক সম্মেলন করে এই বিষয়ে তুলে ধরেন প্রদেশ আদিবাসী কংগ্রেসের ভাইস চেয়ারম্যান অতুল দেববর্মা, কালী মোহন জামাতিয়া ও সাধারন সম্পাদক জিলিম কুমার রিয়াং।

 সাংবাদিক সম্মেলনে নেতৃত্ব জানান সংবিধানের সংশোধনী নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আলোচনা হয়েছে। সংবিধান সংশোধনী বিলটি দ্রুত যেন লোকসভায় পাশ হয়ে যায় তার দাবি জানানো হয়েছে। এআইসিসি-র বৈঠকে এই বিষয়টি নিয়ে আলোচনা হবে বলে আশা ব্যক্ত করেন তারা। পাশাপাশি বন আধিকার আইন ২০০৬ লাগু করার বিষয় নিয়ে সংগঠনের কেন্দ্রীয় নেতৃত্বদের সাথে আলোচনা করা হয়েছে। কারন বর্তমানে বন আধিকার আইন নিয়ে কেউ কোন কথা বলে না।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha