Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য বাউন সুগার বিক্রির সময় আটক যুবতী সহ চার

বাউন সুগার বিক্রির সময় আটক যুবতী সহ চার

বাউন সুগার বিক্রির সময় আটক যুবতী সহ চার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২১ নভেম্বর :  নেশা বিক্রির খাতায় এবার নাম লেখালো আগরতলা শহরের এক যুবতী। তার সাথে আটক হয়েছে আরও তিন যুবক। পূর্ব আগরতলা থানার পুলিশ বৃহস্পতিবার দুপুরে রাজধানীর লক্ষ্মীনারায়ণ মন্দির সংলগ্ন একটি পার্কে অভিযান চালিয়ে তাদের আটক করে। তাদের কাছ থেকে আটক হয়েছে কয়েক লক্ষাধিক টাকার ব্রাউন সুগার। ধৃতদের নাম দীপিকা দেবনাথ, জলিল মিয়া, প্রীতম দাস এবং আকাশ দেবনাথ। পূর্ব আগরতলা থানার পুলিশ তাদের গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে।

তাদের বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নেওয়া হয়েছে। তারা ব্রাউন সুগার বিক্রি করার পাশাপাশি নিজেরাও সেবন করে। পুলিশ প্রাথমিক জিজ্ঞাসা বাদে এ বিষয়টি তাদের কাছ থেকে জানতে পেরেছে। পুলিশ তাদের কাছ থেকে নগদ সাড়ে সাত হাজার টাকা এবং মোবাইল ফোন আটক করেছে। এই সাড়ে সাত হাজার টাকা এ দিন চারজনে বন সুগার বিক্রি করে পেয়েছিল বলে জানান পূর্ব আগরতলা থানার ওসি রানা চ্যাটার্জী। তিনি জানিয়েছেন তাদের সাথে জড়িত রয়েছে আরও কয়েকজন। তাদের আটক করতে পারে নি পুলিশ। তারা পড়াতক রয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে বলে জানান তিনি। যারা গ্রেপ্তার হয়েছে তাদের সকলের বয়স কুড়ি থেকে ত্রিশ বছর।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha