বাড়িরাজ্যযুব মোর্চার উদ্যোগে নমো যুব বাইক যাত্রা

যুব মোর্চার উদ্যোগে নমো যুব বাইক যাত্রা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ নভেম্বর :  সাত দিন ব্যাপী প্রদেশ যুব মোর্চার উদ্যোগে নমো যুব বাইক যাত্রার সূচনা হয় বুধবার। এদিন সাব্রুম থেকে ধর্মনগরের উদ্দেশ্যে এই বাইক যাত্রা সূচনা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টি প্রদেশ সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্যী।

এছাড়া উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড়ের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভার বিধায়ক মাইলাফ্রু মগ, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শংকর রায়, দক্ষিণ জেলা যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সবুজ পতাকা নেড়ে বাইক যাত্রার সূচনা করেন প্রদেশ বিজেপির সভাপতি রাজিব ভট্টাচার্য। তিনি বলেন, রাজ্যে আইনের শাসন নেই বলে যেভাবে প্রচার করছে কমিউনিস্ট ও কংগ্রেসরা, তার তীব্র বিরোধিতা করে বিজেপি। পাশাপাশি রাজ্যে উন্নয়নমূলক কাজ গুলি সবার মধ্যে পৌঁছে দিতে যুবকদের আহ্বান জানান তিনি।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য