Wednesday, August 26, 2026
বাড়ি রাজ্য উত্তরাখণ্ড রাজ্য দিবস উদযাপন রাজভবনে

উত্তরাখণ্ড রাজ্য দিবস উদযাপন রাজভবনে

উত্তরাখণ্ড রাজ্য দিবস উদযাপন রাজভবনে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ নভেম্বর : শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উত্তরাখণ্ড রাজ্য দিবস

ত্রিপুরার রাজভবনে পালন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু সহ রাজ্যে কর্মরত উত্তরাখণ্ডের নাগরিকরা। অনুষ্ঠানে সুচনা করেন রাজ্যপাল।

পড়ে অনুষ্ঠানে উত্তরাখণ্ডের বেশ কয়েকজন নাগরিককে সম্মাননা জানানো হয়। এইদিনের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু বলেন কেন্দ্রীয় সরকার সকল রাজ্যের রাজ্যপালকে বলেছে সকল রাজ্যের রাজ্য দিবস পালন করার জন্য। তার জন্য এইদিন উত্তরাখণ্ড রাজ্য দিবস পালন করার উদ্যোগ নেওয়া হয়েছে। উত্তরাখণ্ড একটা দেব ভূমি। সেখানে অনেক ধর্মীয় স্থান রয়েছে। দেশের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র গুলি উত্তরাখণ্ডে অবস্থিত।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha