Monday, October 12, 2026
বাড়ি রাজ্য বই অর্জনের অন্যতম মাধ্যম : মুখ্যমন্ত্রী

বই অর্জনের অন্যতম মাধ্যম : মুখ্যমন্ত্রী

বই অর্জনের অন্যতম মাধ্যম : মুখ্যমন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : রবিবার অল ত্রিপুরা বই বিক্রেতা ও প্রকাশক সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। রাজধানীর তুলসীবতি বালিকা বিদ্যালয়ের মিলনায়তনে এই বার্ষিক সাধারন সভা অনুষ্ঠিত হয়। প্রদিপ প্রজ্জ্বলন করে সভার সুচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। পরে সভার উদ্বোধনি অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন জ্ঞান অর্জনের একটা উৎস বই। ইন্টারনেটের যুগে সবকিছু বর্তমানে হাতের মুঠোয় চলে এসেছে।

তারপরও বই পড়ার অনুভুতি কিছুটা পৃথক। তবে ইন্টারনেটের যুগে বই বিক্রয়ের মধ্যে কিছুটা আঘাত এসেছে। যত বেশি বই পড়া যায় তত বেশি রসদ পাওয়া যায় বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। একটা সময় ত্রিপুরা রাজ্যে প্রকাশক ছিল। বর্তমানে প্রকাশকের অবস্থা বেহাল। প্রকাশনার মধ্যদিয়ে রোজগার হতো। কিন্তু সময়ের তালে তালে তা বন্ধ হয়ে গেছে। বই ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলার জন্য এইদিন বার্তা দেন মুখ্যমন্ত্রী। এইদিনের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় সহ অন্যান্যরা। উদ্বোধনি অনুষ্ঠান শেষে শুরু হয় বার্ষিক সভার কাজ। বার্ষিক সভায় রাজ্যের বিভিন্ন প্রাক্তন থেকে সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha