Thursday, July 30, 2026
বাড়ি রাজ্য গ্রেপ্তার জঙ্গিকে আদালতে তুলল পুলিশ

গ্রেপ্তার জঙ্গিকে আদালতে তুলল পুলিশ

গ্রেপ্তার জঙ্গিকে আদালতে তুলল পুলিশ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ মার্চ : অবশেষে গোপন খবরের ভিত্তিতে এনএলএফটি -র এক সক্রিয় জঙ্গিকে গ্রেফতার করল জম্পুইজলার থানার পুলিশ। ধৃত জঙ্গির নাম গঙ্গারাম রিয়াং। বুধবার রাতে উত্তর ত্রিপুরার আনন্দবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জানা যায় তার বাড়ি বাংমুন ফুল ধ্বংসাই এলাকায়।

 জম্পুইজালা থানার পুলিশ ধৃত গঙ্গারামের বিরুদ্ধে মামলা হাতে নিয়ে বিশালগড় মহকুমা আদালতে তোলে বৃহস্পতিবার। কিন্তু পুলিশের পক্ষ থেকে কেস ডায়েরি জমা না দেওয়ায় পুলিশ রিমান্ড মঞ্জুর করেননি আদালত। পরে তাকে পাঁচ দিনের জেল হাজতে রাখার নির্দেশ দেয় আদালত। পুলিশ আধিকারিক জানান, ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে অভিযুক্ত গঙ্গারাম রিয়াং জম্পুইজলা সাধারণ মানুষের কাছ থেকে চাঁদা তুলে। পরবর্তী সময় জম্পুইজলা থানায় একটি মামলা রুজু হয়। পুলিশ ঘটনার তদন্তে নেমে কয়েকজন অভিযুক্তের নাম সংগ্রহ করতে সক্ষম হয়। সে মোতাবেক তার নাম উঠে আসে। তারপর টাকারজলা থানার মামলার পরিপ্রেক্ষিতে গ্রেপ্তার হয়েছিল। পরবর্তী সময়ে সে জামিন পেয়ে যায়। কিন্তু আবার তাকে জাম্পুইজলা থানায় মামলার পরিপ্রেক্ষিতে নতুন করে গ্রেফতার করা হয়েছে বলে জানান। এখন দেখার বিষয় গ্রেফতার হওয়া জঙ্গিকে জিজ্ঞাসাবাদে কি তথ্য বের হয়ে আসে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha