Sunday, October 11, 2026
বাড়ি রাজ্য আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার তিন

আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার তিন

আইনজীবীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনায় গ্রেফতার তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৪ এপ্রিল : মঙ্গলবার দিন দুপুরে আগরতলা মঠ চৌমুহনি এলাকায় এক আইনজীবীর বাড়িতে চুরির ঘটনার ২৪ ঘন্টার মধ্যে তিন চোর সহ চুরি যাওয়া টাকা উদ্ধার করলো পূর্ব আগরতলা থানার পুলিশ। পূর্ব আগরতলা থানার ওসি জানান মঙ্গলবার রাজধানীর মঠ চৌমুহনী এলাকার বাসিন্দা আইনজীবী বিপ্লব ভট্টাচার্য-র বাড়িতে চুরির ঘটনা ঘটে।

আইনজীবী বিপ্লব ভট্টাচার্য ফোন করে পূর্ব আগরতলা থানার পুলিশকে ঘটনার বিষয়ে জানান। সাথে সাথে পুলিশ বিপ্লব ভট্টাচার্যর বাড়িতে ছুটে যায়। ঘটনার তদন্তে নেমে পুলিশ বিপ্লব ভট্টাচার্যর পাশের বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে রাহুল দাস নামে এক যুবককে শনাক্ত করে। টাউন ইন্দ্রনগর শ্মশান সংলগ্ন ভারা বাড়ি থেকে তাকে আটক করা হয়। তার ঘরে তল্লাসি চালানোর পর কিছু টাকা উদ্ধার হয়। তার বাড়ি থেকে ১ লক্ষ ৩৬ হাজার ৭২৫ টাকা উদ্ধার হয়। তাকে জিজ্ঞাসাবাদ চালানোর পর বিনয় সাহা ও অমিত রায়ের নাম বেরিয়ে আসে। বিনয় সাহার বাড়ি করবুকে এবং অমিত রায়ের বাড়ি শ্রীনগরে। তারা টাউন ইন্দ্রনগরে ভাড়া থাকে। ইতিপূর্বে তারা একাধিক চুরির মামলায় গ্রেপ্তার হয়েছে। জেলও খেটেছে। তাদেরকেও গ্রেপ্তার করা হয়। বুধবার পুলিশ রিমান্ডের আর্জি জানিয়ে ধৃতদের আদালতে সোপর্দ করে পুলিশ।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha