Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য কুখ্যাত ছিনতাইবাজ সহ আটক তিন

কুখ্যাত ছিনতাইবাজ সহ আটক তিন

কুখ্যাত ছিনতাইবাজ সহ আটক তিন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ এপ্রিল : কুখ্যাত ছিনতাইবাজ জুয়েল আহমেদ ও তার তিন সহযোগীকে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দিল এলাকাবাসী। ঘটনার সোমবার দুপুরে বিশালগড় থানাধীন ঘনিয়ামারা এলাকায়। অভিযুক্ত জুয়েল আহমেদ দুবার এন.ডি.পি.এস মামলায় জেল খেটেছে।

 সম্প্রতি বিশালগড় থেকে বক্সনগর রোডে যাতায়াতকারী বহু গাড়ি আটক করে তাদের কাছ থেকে মোটা অর্থ আদায় করা হচ্ছে তার বর্তমান পেশা। সোমবারও একই কায়দায় ঘনিয়ামারা এলাকার একটি ক্লাবের নাম করে গাড়ি থেকে অর্থ আদায় করতে গিয়ে এলাকাবাসীর নজরে আসে। সঙ্গে সঙ্গেই জুয়েল সহ তার তিন সহযোগী বাদল হোসেন, রাকিব হোসেন ও দেলোয়ার হোসেনকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে বিশালগড় থানার পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর শাস্তি দাবি করল স্থানীয়রা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha