Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য গরু চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে থানায় গেল গ্রামবাসী

গরু চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে থানায় গেল গ্রামবাসী

গরু চুরির ঘটনার সুষ্ঠু তদন্ত দাবিতে থানায় গেল গ্রামবাসী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : কৈলাশহর থানার পুলিশ গরু বুঝাই গাড়ি ছেড়ে দেওয়ার এবার নড়েচড়ে বসেছে এলাকাবাসী। গ্রামবাসীর ধারণা এলাকা থেকে গরু চুরি করে নিয়ে যাওয়ার সময় পুলিশের হাতে আটক হয়েছিল। কিন্তু পুলিশ সেই গাড়িটি ছেড়ে দেওয়ার পেছনে কি রহস্য রয়েছে তা জানতে থানায় গেল গ্রামবাসী।

জানা যায়, গরু চুরির ঘটনার অভিযোগ তুলে মঙ্গলবার সকালে কৈলাশহর থানার দারস্থ হলো শান্তিরবাজার এলাকার বাসিন্দারা। তারা জানান এলাকায় প্রতিনিয়ত গরু চুরি হচ্ছে, গত শনিবার রাতেরবেলা কৈলাশহর থানার পুলিশ গরু বুঝাই একটি গাড়ি আটক করে, পাশাপাশি গাড়ির চালক হারুন আলী নামে এক যুবককে গ্রেফতার করে কৈলাশহর থানার পুলিশ। এলাকাবাসীরা জানায় এলাকায় শনিবার গরু চুরি হয়েছিল বেশ কয়েকটি। তাদের প্রাথমিক ধারণা হারুন আলী তাদের গরুগুলি চুরি করেছে, কেননা হারুন আলীর বাড়ি ফটিকরায় থানার অধীনে রাধানগর এলাকায়‌। তাই হারুন আলী তাদের গরুগুলি চুরি করে নিয়ে গেছে বলে প্রাথমিক ধারনা। তাই আজ কৈলাশহর থানায় এসে দারস্থ হয় এলাকাবাসী। পুলিশ আশ্বস্ত করে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha