Monday, September 21, 2026
বাড়ি রাজ্য আগুনের পুড়ে ছাই দুটি বসত ঘর

আগুনের পুড়ে ছাই দুটি বসত ঘর

আগুনের পুড়ে ছাই দুটি বসত ঘর

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৯ এপ্রিল : ঈদের আগে পুড়ে ছাই রিকশা চালক ও রাজমিস্ত্রির বসতঘর। ঘটনা সোনামুড়া বেজিমারা এলাকায়। জানা যায়, বেজীমারা জি.বি.আই ভাট্টার পাশে রিক্সা চালক হাবু মিয়া ও রাজমিস্ত্রি জসিম মিয়ার ঘর ছিল।

 মঙ্গলবার বাড়িতে আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করে পরিবারের লোকজন, দমকল কর্মীরা ঘটনাস্থলে ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হলেও ঘর দুটি করে ছাই। প্রাথমিক ধারণা বিদ্যুতিক শর্টকার্ট থেকেই আগুন সুত্রপাত। বর্তমানে মাথা গোঁজার ঠাঁই টুকু নেই, পুড়ে ছাই হয়ে গেছে ছেলে মেয়েদের জন্য ঈদ উপলক্ষে কেনা কাটা করা জামা কাপড়। মাথায় আকাশ ভেঙে পড়েছে দুই পরিবারের। এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha