Monday, November 9, 2026
বাড়ি রাজ্য প্রায় ২০ থেকে ২৫ টি ঘরে ফাটল ও.এ.জি.সি -র মাইন্ড বিস্ফোরণের ফলে

প্রায় ২০ থেকে ২৫ টি ঘরে ফাটল ও.এ.জি.সি -র মাইন্ড বিস্ফোরণের ফলে

প্রায় ২০ থেকে ২৫ টি ঘরে ফাটল ও.এ.জি.সি -র মাইন্ড বিস্ফোরণের ফলে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ ফেব্রুয়ারি : ও.এন.জি.সি চরম অসাবধানতার খেসারত দিতে হচ্ছে সাধারণ মানুষকে বলে অভিযোগ। কোন ধরনের সচেতনতা রক্ষা না করে দেখতে পালন করে চলেছে কতিপয় কর্মী। রাজ্যের বিভিন্ন স্থানে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের কাজ করে ও.এন.জি.সি। রাজ্যের বিভিন্ন স্থানের ন্যায় বিশ্রামগঞ্জের নড়জলা এলাকায়ও অনুসন্ধান কাজ চালিয়ে যাচ্ছে ওএনজিসি।

প্রাকৃতিক গাসের অনুসন্ধান করতে গিয়ে মাটির গভীর নিচে মাইন্ড বিস্ফোরণ করে যাচ্ছে ওএনজিসি। মাটির গভীর নিচে মাইন্ড বিস্ফোরণে ফলে বর্তমানে বিশ্রামগঞ্জের নড়জলা বাঁশতলি এলাকার প্রায় ২০ থেকে ২৫ টি পরিবারের বসত ঘরের দেওয়াল ফেটে যায়। ঘর গুলি বর্তমানে বিপজ্জনক অবস্থায় রয়েছে। যে কোন সময় ঘর গুলি ভেঙ্গে পরে অঘটন ঘটতে পারে। ফলে এলাকার বাসিন্দাদের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক। এলাকার বাসিন্দা বিল্লাল হোসেন জানান মাটির গভীরে ওএনজিসি মাইন্ড বিস্ফোরণের ফলে তাদের বসত ঘরের ওয়াল গুলি ফেটে গেছে। ওনারা গরিব মানুষ কোনক্রমে বসত ঘর নির্মাণ করেছেন। ওএনজিসি-র এক আধিকারিক এলাকা পরিদর্শন করে যে সকল ঘরের দেওয়াল ফেটে গিয়েছে, সেই সকল ঘরের ছবি তুলে নিয়ে গেছে। ওএনজিসি -র আধিকারিকদের বক্তব্য মাইন্ড বিস্ফোরণে কারনে তাদের বসত ঘরের দেওয়াল ফাটে নি। বিল্লাল হোসেন জানান ওএনজিসি তাদেরকে ক্ষতিপূরণ না দিলে তারা ওএনজিসি-র কাজে বাধা দান করবে। প্রয়োজনে তারা আইনের দ্বারস্থ হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha