বাড়িরাজ্যশুরু হলো মাধ্যমিক পরিক্ষা

শুরু হলো মাধ্যমিক পরিক্ষা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২০ ফেব্রুয়ারি : মঙ্গলবার থেকে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়। এদিন অনুষ্ঠিত হয় বাংলা পরীক্ষা।

সকাল সাড়ে দশটা থেকে দেড়টা পর্যন্ত চলে পরীক্ষা। রাজ্যের ১২৫ টি স্কুলকে বিদ্যাজ্যোতি প্রকল্পের মাধ্যমে সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতায় নিয়ে আসা হয়েছে। এই স্কুলগুলোর ছাত্রছাত্রীরাও সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশনের আওতাধীন প্রশ্ন পত্রে পরীক্ষা দিচ্ছে। পরীক্ষা হলের বাইরে দাঁড়িয়ে আছে অভিভাবকরা। তাদের বক্তব্য নিয়ম-শৃঙ্খলা সবকিছু মেনেই সুষ্ঠুভাবে পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা ঘিরে কোন ধরনের ঝামেলার খবর নেই।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য