বাড়িরাজ্য৬৫ জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান

৬৫ জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে পদ্ম শিবিরে যোগদান

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ ফেব্রুয়ারি : দল যা সিদ্ধান্ত নেবে সেটাই মানতে হবে, তাহলে বিকাশ সম্ভব। বৃহস্পতিবার প্রদেশ বিজেপি কার্যালয়ে বিজেপি লিগ্যাল সেলের উদ্যোগ যোগদান সভায় এ কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মুখ্যমন্ত্রীর হাত ধরে ৬৫ জন আইনজীবী বিভিন্ন দল ত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করেন। মুখ্যমন্ত্রী বলেন, ভারতীয় জনতা পার্টি একটা পরিবার।

এর অভিভাবক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি দেশবাসীর জন্য ২০১৪ সাল থেকে দায়িত্ব পালন করে চলেছেন। ২০১৪ সালের আগে মানুষ চিন্তায় ছিল দেশ থাকবে কিনা। কিন্তু নরেন্দ্র মোদী যখন প্রধানমন্ত্রী হয়েছেন তখন রাজনৈতিক পরিবেশ পাল্টে গেছে দেশে। এখন আর পাকিস্তান ভারতের উপর আক্রমণ করতেও চিন্তা করে। ভারত দিন দিন শক্তিশালী রাষ্ট্র হিসেবে গড়ে উঠছে বলে অভিমত ব্যক্ত করেন মুখ্যমন্ত্রী। পরে মুখ্যমন্ত্রী ও প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য যোগদানকারীদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে দলে স্বাগত জানান।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য