Wednesday, September 30, 2026
বাড়ি রাজ্য অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটির বিক্ষোভ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ জানুয়ারি : শিক্ষার বেসরকারীকরণ ও বানিজ্যিকীকরণ বন্ধ করা, সরকারি স্কুল বন্ধ করার প্রক্রিয়া প্রত্যাহার করা  সহ ১২ দফা দাবিতে অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি বুধবার বিক্ষোভ দেখায়। রাজধানীর উজ্জয়ন্ত প্রাসাদের সামনে এদিনের কর্মসূচি হয়। সংগঠনের নেতৃত্ব জানান, বর্তমান কেন্দ্রীয় সরকার ২০২০ সালে শিক্ষানীতির পরিবর্তন করে পাঠক্রমে ইতহাস, বিজ্ঞানের বিকৃতি ঘটিয়ে অনলাইন শিক্ষার উপর গুরুত্ব আরোপ করেছে। দেশের বিশিষ্ট শিক্ষাবিদদের মতামতকে উপেক্ষা করে সরকার একতরফাভাবে এই শিক্ষা নীতি চাপিয়ে দিয়েছে।

অল ইন্ডিয়া সেভ এডুকেশন কমিটি শুরু থেকেই এই শিক্ষানীতির বিরোধীতা করে বিভিন্ন রাজ্যে কনভেনশন, সভা, বিক্ষোভ সহ নানা কর্মসূচি পালন করে আসছে। তারই ধারাবাহিকতায় দাবিগুলি সামনে রেখে ৩ ফেব্রুয়ারি নয়া দিল্লির ঘালিব ইনস্টিটিউট অডিটরিয়ামে এক সর্বভারতীয় শিক্ষা সম্মেলনের আয়োজন করা হয়। এই সম্মেলনে প্রখ্যাত ইতহাসবীদ, শিক্ষাবীদ, বিজ্ঞানী, অধ্যাপক, বিচারপতি, উপাচার্য সমেত দেশের বিশিষ্টজনেরা বক্তব্য রাখবেন। দেশের প্রায় ২৩-টি রাজ্য থেকে প্রতিনিধি এই সম্মেলনে অংশগ্রহণ করবেন। ত্রিপুরা রাজ্য থেকেও প্রতিনিধি এই সম্মেলনে উপস্থিত থাকবেন বলে জানান।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha