Thursday, August 6, 2026
বাড়ি রাজ্য কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ

কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে জাতীয় সড়ক অবরোধ

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩ জানুয়ারি : কেন্দ্রীয় সরকার সিদ্ধান্ত "হিট এন্ড রান বিল ২০২৩"-এর  প্রতিবাদে আন্দোলন তেলিয়ামুড়ায়। বুধবার সকালে তেলিয়ামুড়া অম্পি চৌমুহনী এলাকায় আসাম - আগরতলার জাতীয় সড়কে শতশত যানবাহন আটকে অবরোধে বসে বি.এম.এস কর্মীরা।

রীতিমতো অসম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করে একাংশ যান চালকদের সঙ্গে দাদাগিরি করার দৃশ্য উঠে আসে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। এদিনের এই জাতীয় সড়ক অবরোধের ফলে চরম দুর্ভোগ পোহাতে হয় ছোট বড় যান চালক থেকে শুরু করে যাত্রী সাধারনের। দাবি তোলে সরকারের এই সিদ্ধান্ত অবিলম্বে প্রত্যাহার করতে হবে। না হলে তারা বড়সড় আন্দোলনের পথে হাঁটবে। এদিকে ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে আন্দোলন বুধবার সকাল থেকে রাজ্যের বিভিন্ন অংশে ছড়িয়ে পড়েছে। কোথাও ধর্না, কোথাও আবার রাস্তা অবরোধ হয়েছে এদিন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha