স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২ জানুয়ারি : রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রয়াত সুরজিৎ দত্তের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে মজদুর মনিটরিং সেলের উদ্যোগে মঙ্গলবার এক স্মরণ সভার আয়োজন করা হয়। রাজধানীর জয়পুর এলাকায় আয়োজিত এই স্মরণ সভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক, তথাকথিত শ্রমিক নেতা বিপ্লব কর সহ অন্যান্যরা।
স্মরণ সভার শুরুতে উপস্থিত সকলে প্রয়াত সুরজিৎ দত্তের পতিকৃতিতে ফুল দিয়ে প্রয়াত বিধায়কের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পরে স্মরণ সভায় বক্তব্য রাখতে গিয়ে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক বলেন বিশাল মনের অধিকারি ছিলেন প্রায়াত সুরজিৎ দত্ত। তিনি রাজার মতো চলতেন। প্রায়াত সুরজিৎ দত্তর জীবন থেকে অনেক কিছু শিখার রয়েছে। সকলের মনের মধ্যে জিবিত থাকবেন প্রায়াত সুরজিৎ দত্ত। তাঁর দেখানো পথকে পাথেয় করে সকলকে চলতে হবে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক।

