স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩১ ডিসেম্বর :অবৈধভাবে মানুষের কাছ থেকে বায়োমেট্রিক সহ নথিপত্র নিয়ে ভুয়া সিম কার্ড বাজারে ছড়ানোর অভিযোগে গ্রেফতার হল পাঁচজন অভিযুক্ত। পশ্চিম আগরতলা থানার পুলিশ তাদের আটক করে আদালতে তুলেছে। আদালত জানায়, অবৈধ সিম কার্ড নিয়ে বাজারে প্রতিনিয়ত অভিযোগ উঠার পর পশ্চিম আগরতলা থানার পুলিশ তদন্ত নেমে পাঁচজন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। গত ২৪ ডিসেম্বর পুলিশ তাদের আটক করে আদালতে তুলে। ধৃতরা সুমন সাহা, স্বাগতম দাস, বিশ্বজিৎ দত্ত, বিক্রম দেববর্মা এবং শুভ্রজিৎ দেববর্মা।
পুলিশ তাদের আটক করে ১০ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে তুলে। কিন্তু অভিযুক্তদের পক্ষ থেকে আদালতে হয় পুলিশ তাদের ২৪ ঘণ্টার মধ্যে আদালতে তুলে নি। তারপর জুডিশিয়াল মেজিস্ট্রেট ফাস্ট ক্লাস থানার সিসি টিভি ফুটেজ জমা দেওয়ার জন্য নির্দেশ দেয় পুলিশকে। পুলিশ সেই সিসি টিভি ফুটেজ যথারিতি জমা দেয় আদালতে। আদালত পাঁচ অভিযুক্তকে নয়দিনের পুলিশ রিমান্ডের জন্য পাঠায়।
আগামী ৮ জানুয়ারি তাদের আদালতে তোলা হবে। পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে জানতে পেরেছে একাদশ শ্রেণীর এক ছাত্রের বায়োমেট্রিক নিয়ে ভুয়া সিম কার্ড মানুষের কাছে বিলে করেছে তারা। ভুয়া সিম কার্ড কাজে লাগিয়ে মানুষকে হুমকি-ধমকি পর্যন্ত দিয়েছে। এমনকি টাকা পর্যন্ত চেয়েছে রাজ্যের বিশিষ্টজনদের কাছে। এবং তারা কোন আন্তর্জাতিক ঘটনার সাথে জড়িত রয়েছে কিনা সে বিষয়টাও খতিয়ে দেখছে পুলিশ। পাশাপাশি তাদের সাথে আরো কারা জড়িত রয়েছে তা তদন্ত বের হয়ে আসবে বলে অভিমত ব্যক্ত করেন আইনজীবী।

