Thursday, February 5, 2026
বাড়িরাজ্যপলাতক নেশা কারবারী গ্রেপ্তার

পলাতক নেশা কারবারী গ্রেপ্তার

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর:  এনডিপিএস মামলায় অভিযুক্ত পলাতক কুখ্যাত নেশা কারবারী সুব্রত চক্রবর্তীকে অবশেষে গ্রেপ্তার করতে সক্ষম হল বিলোনিয়া থানার পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে বিলোনীয়ার মহকুমা পুলিশ আধিকারিক অভিজিৎ দাসের নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ বড়পাথরী মাষ্টার পাড়ার নেশাকারবারি সুব্রত চক্রবর্তীর বাড়ীতে অভিযান চালিয়ে সুব্রত চক্রবর্তীকে গ্ৰেপ্তার করে।

শনিবার দুপুর ধৃত নেশাকারবারি সুব্রত চক্রবর্তীকে বিলোনিয়া আদালতে সোপর্দ করে পুলিশ। উল্লেখ্য ৫ অক্টোবর রাতের বেলায় বিলোনিয়ার মহাকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে বিলোনিয়া থানার পুলিশ একটি ইকো গাড়ির পিছু ধাওয়া করে। গাড়িটি পালাতে গিয়ে ঋষ্যমুখ ব্লকের উত্তর সোনাইছড়ি রাজারাম বাড়ীর একটি পুকুরে পরে যায়। সেই গাড়ি থেকে মোট চার বস্তায় ৯১ কেজি গাঁজা উদ্ধার হয়। গ্ৰেপ্তার করা হয়েছিল গাড়ীর চালক সুমন বিশ্বাসকে। পুলিশ রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসাবাদ চালানোর পর গাড়ি চালক সুমন জানায় এই গাঁজা পাচারের সাথে যুক্ত সুব্রত চক্রবর্তী ওরফে বলাই। এইদিকে গাঁজা সহ গাড়ি চালক সুমন আটকের পর সুব্রত চক্রবর্তী গা ঢাকা দেয়। দুই মাস অতিক্রান্ত হওয়ার পর অবশেষে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে নিজ বাড়ি থেকে কুখ্যাত নেশাকারবারি সুব্রত চক্রবর্তীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য