Wednesday, August 5, 2026
বাড়ি রাজ্য মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন

মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন

মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার প্রতিবাদ বিক্ষোভ প্রদর্শন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর:  উত্তর প্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার প্রতিবাদ জানিয়ে রাজধানীতে বিক্ষোভ প্রদর্শন করে সিআইটিইউ অনুমোদিত ত্রিপুরা শ্রমজীবী নারী সমন্বয় কমিটি। এইদিন রাজধানীর সিটি সেন্টারের সামনে এই বিক্ষোভ কর্মসূচি সংগঠিত করা হয়।

 উপস্থিত ছিলেন সংগঠনের অন্যতম নেত্রী পাঞ্চালি ভট্টাচার্য সহ অন্যান্যরা। বিক্ষোভ কর্মসূচিতে আলোচনা করতে গিয়ে পাঞ্চালি ভট্টাচার্য বলেন উত্তর প্রদেশে মহিলা বিচারকের উপর যৌন হেনস্থার ঘটনা ঘটে ২০২২ সালে। বিষয়টি সিআইটিইউ-র নজরে আসে ২০২৩ সালের ডিসেম্বর মাসে। আদালতের অভ্যন্তরে শ্লীলতাহানি করা হয়েছে ঐ মহিলা বিচারকের। তিনি প্রশ্ন তোলেন কর্মক্ষেত্রে একজন মহিলা বিচারকের যদি নিরাপত্তা না থাকে, তাহলে সাধারন মহিলাদের নিরাপত্তা কোথায়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha