স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৩০ ডিসেম্বর: জনপ্রতিনিধির পরিবারের সাথে মারপিটে কুমারঘাটে আতঙ্ক। জানা যায়, পূর্বের শত্রুতার জেরে দুই জনপ্রতিনিধির মধ্যে ধুন্দুমার কান্ড সৃষ্টি হয়। এতে আহত কাউন্সিলার সহ দুই পক্ষের মধ্যে মোট চারজন।
বিগত তিন মাস পূর্বে কুমারঘাট পুর পরিষদের ৭ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রিপন দাশ সহ মোট আট জনের নামে একটি মাদক বিরোধী মামলা হয় থানায়। সেই রেশ ধরে বাদে ঝামেলা। কুমারঘাট পুর পরিষদের ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার টুটন দাস বিকশিত ভারত সংকল্প যাত্রার প্রচারের কাজে ৭ নং ওয়ার্ডের অর্চনা দাসের বাড়িতে যায়। তখন ফেরার পথে রিপন দাশের বাড়ির সামনে বাদে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। এতে কাউন্সিলার টুটন দাসের পা হাত এবং মাথায় চোট লাগে।
এতে কাউনন্সিলার টুটন দাশের বৌদিও আহত হন। এদিকে কাউন্সিলার টুটন দাস কুমারঘাট থানাতে ৭ জনের নামে অভিযোগ দায়ের করেন। তারা হলো রিপন দাস, সীমা দেব দাশ, লিপ্টন দাস, রূপদীপ দাস, দেবাশীষ দাস, রাখি আচার্জী, দিবাকর দাস। এদিকে রিপন দাসের স্ত্রী সীমা দাসের বক্তব্য, ৭ নং ওয়ার্ডের কাউন্সিলার টুটন দাস বিগত তিন মাস পূর্বে রিপন দাস যখন মাদক মামলায় কৈলাসহরের জেল হাজতে ছিলেন তখন টুটন দাস নাকি সীমা দাসের বাড়িতে গিয়ে অসুবিধা সৃষ্টি করেছ বলে অভিযোগ রিপন দাসের স্ত্রীর। এর মধ্যে রিপন দাসের বাড়িতে গিয়ে রিপন দাসের স্ত্রীর সঙ্গে কুপ্রস্তাব দেওয়ার চেষ্টা করে বলে অভিযোগ। রিপন দাসের স্ত্রী আরও বলেন যে রিপন দাসের ছেলে রুপদ্বীপ দাস ও রিপন দাসের বোনের জামাই অজিত দাসও আহত হন।

