বাড়িরাজ্য২৫০ কেজি শুকনো গাঁজা আটক

২৫০ কেজি শুকনো গাঁজা আটক

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ ডিসেম্বর : আবারো গাঁজা বিরোধী অভিযানে বড়সড় সাফল্য পেল চুরাইবাড়ি থানার পুলিশ। ঘটনার বিবরণে জানা যায়, মঙ্গলবার সকালে চুরাইবাড়ি থানার সামনে থাকা নাকা পয়েন্টে কর্মরত পুলিশ কর্মীরা সন্দেহ জনক TR-01AQ-1928 নাম্বারের একটি লরি আটক করে।

 পরে জেলা পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী ও মহকুমা পুলিশ আধিকারিকের উপস্থিতিতে গাড়িটিতে তল্লাসি চালানো হয়। তল্লাসি অভিযানে গাড়ির গোপন চেম্বার থেকে উদ্ধার হয় ৪৭ প্যাকেটে ২৫০ কেজি শুকনো গাঁজা। জেলা পুলিশ সুপার জানান গাড়িটি আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে যাচ্ছিল। গাড়ি থেকে উদ্ধার হওয়া গাজার কালোবাজারি মূল্য আনুমানিক ৫০ লক্ষ টাকা হবে। গাঁজা উদ্ধারের পাশাপাশি আটক করা হয়েছে গাড়ির মালিক তথা চালক সুরজিৎ মজুমদারকে। তার বাড়ি আগরতলা। চোরাইবাড়ি থানায় এনডিপিএস এক্টে একটি মামলা রুজু করে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানান জেলা পুলিশ সুপার।

সম্পরকিত প্রবন্ধ

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য