Monday, February 9, 2026
বাড়িরাজ্যশহীদদের প্রতি স্মরণ সভা বাম কৃষক সংগঠনের

শহীদদের প্রতি স্মরণ সভা বাম কৃষক সংগঠনের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ অক্টোবর : ১৯৪৮ সালের ৯ অক্টোবর মহাজনী শোষণের বিরুদ্ধে গোলাঘাটি ভক্ত ঠাকুর ঘাট এলাকায় কৃষক আন্দোলনের শহীদদের প্রতি স্মরণ সভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার সারা ভারত কৃষক সভা অফিসে আয়োজিত এই দিনের স্মরণসভায় উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব।

সারা ভারত কৃষক সভা রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর বলেন, সেদিন ১৩ জন কৃষককে নির্বিচারে হত্যা করা হয়েছিল। শুধু তাই নয় পুলিশের গুলিতে আহত হয়েছে বহু আন্দোলনকারী। পরবর্তী সময় কলকাতা থেকে চিকিৎসক নিয়ে এসে আহতদের চিকিৎসা করানো হয়। তিনি আরো বলেন, বর্তমান নরেন্দ্র মোদী সবচেয়ে বেশী কৃষক বিরোধী। কৃষকদের স্বার্থে এ সরকারকে অপসারিত করতে আন্দোলন জারি রাখতে হবে বলে জানান পবিত্র কর।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য