Saturday, March 14, 2026
বাড়িরাজ্যচার বাড়িতে একই রাতে দুঃসাহসিক চুরি

চার বাড়িতে একই রাতে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ সেপ্টেম্বর : শাসকদলের পঞ্চায়েত মেম্বারের বাড়ির সহ এলাকার চার বাড়িতে একই রাতে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত করলো চোরের দল। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে চড়িলাম বিধানসভা কেন্দ্রের কদমতলী পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের অধিন আচার্য্য কলোনি ও মধ্য ব্রজপুর এলাকায়। জানা যায় এলাকার বাসিন্দা শাসক দলের পঞ্চায়েত সদস্য দিলীপ কুমার আচার্য-র বাড়িতে হানা দিয়ে চোরেরা নগদ আনুমানিক ১২০০ টাকা সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়।

 এলাকার অপর বাসিন্দা সুমন আচার্য-র বাড়িতে হানা দিয়ে চোরেরা নগদ ১৮,০০০ টাকা সহ একটি এন্ড্রয়েড মোবাইল এবং প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। এইদিকে মধ্য ব্রজপুর এলাকার বাসিন্দা শ্যামল দেবনাথের বাড়িতে হানা দিয়ে চোরের দল নগদ ২০,০০০ টাকা সহ ৩০,০০০ টাকা দামের একটি এন্ড্রয়েড মোবাইল চুরি করে নিয়ে যায়। চড়িলাম বিধানসভা কেন্দ্রের ২ নং ওয়ার্ডের বাসিন্দা দোলু দেবনাথের বাড়িতে হানা দিয়ে চোরেরা একটি এন্ড্রয়েড মোবাইল সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায়। শাসক দলের পঞ্চায়েত সদস্য দিলীপ কুমার আচার্য জানান আগে কখনো এলাকায় এই ধরনের চুরির ঘটনা ঘটেনি। কিছুদিন পূর্বে সন্দেহ জনক এলাকার লোকজন দুই চোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। কিন্তু পুলিশ তাদেরকে থানা থেকে ছেরে দেয়। ওনার ধারনা ঐ দুই চোর থানা থেকে ছাড়া পাওয়ার পর বহিরাগতদের দিয়ে এলাকায় এই ধরনের চুরির ঘটনা সংগঠিত করছে। একই রাতে এলাকার চার বাড়িতে চুরির ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য বিরাজ করছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য