Friday, November 27, 2026
বাড়ি রাজ্য প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে কুমারঘাটে

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে কুমারঘাটে

প্রধানমন্ত্রী জন্মদিন উপলক্ষে বিশেষ অনুষ্ঠান হবে কুমারঘাটে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৯ আগস্ট : আগামী ১৭ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৩ তম জন্মদিন উপলক্ষে কুমারঘাট পি.ডব্লিউ.ডি ময়দানে বিভিন্ন রকমের অনুষ্ঠানের ব্যবস্থা রাখা হয়েছে। উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। অনুষ্ঠানে এছাড়াও উত্তর-পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী উপস্থিত থাকার কথা রয়েছে।

 পাশাপাশি উপস্থিত থাকবেন প্রদেশ বিজেপি সভাপতি রাজীব ভট্টাচার্য। এবং এ অনুষ্ঠানের নামাকরণ করা হয়েছে নমঃ বিকাশ উৎসব এবং 2024 মোদিজি ওয়ান্স মোর। এই অনুষ্ঠান সকাল থেকে রাত পর্যন্ত চলবে। মঙ্গলবার বিধায়ক হোস্টেলে আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই কথা জানান বিধায়ক ভগবান দাস। তিনি জানান এই অনুষ্ঠানে মধ্যে রয়েছে স্বচ্ছ ভারত অভিযান, নেশা মুক্তির ত্রিপুরা গড়তে কর্মসূচি, গীতা বিতরণ এবং শারীরিক দুর্বলদের হুইল চেয়ার বিতরণ করা সহ বিভিন্ন অনুষ্ঠান। এই বিশেষ অনুষ্ঠানে সকলকে উপস্থিত থাকার জন্য আহ্বান জানান বিধায়ক ভগবান চন্দ্র দাস। 

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha