Thursday, August 13, 2026
বাড়ি রাজ্য নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলেন সর্বভারতীয় কৃষক নেতা

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলেন সর্বভারতীয় কৃষক নেতা

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকারের সমালোচনা করলেন সর্বভারতীয় কৃষক নেতা

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৫ জুলাই : কেন্দ্রের নরেন্দ্র মোদীর সরকার যে তিনটি কালো আইন কৃষকদের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল সেগুলি যদি লাগু হতো তাহলে কৃষকরা বিপন্ন হয়ে পড়তো। মঙ্গলবার সারা ভারত কৃষক সভা কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে এ কথা বলেন সর্বভারতীয় কৃষক নেতা হান্নান মোল্লা। এ সরকার কৃষকদের উপর লাগাতার আক্রমণ নামিয়ে আনার চেষ্টা করছে।

 কৃষকদের দাবি প্রতিনিয়ত অবজ্ঞা করে চলেছে। আরো বলেন সরকার অধিকাংশ কাজ কৃষকদের কাছ থেকে কেড়ে নিয়ে পুজিপতিদের লাভের কথা ভাবছে সরকার। এতে খাদ্য সুরক্ষার উপর বিপদ নেমে আসতে পারে বলে আশঙ্কা ব্যক্ত করেন সর্বভারতীয় কৃষক নেতা। তিনি আরো বলেন সরকারের কাছে দেশের ৫ শতাধিক কৃষক সংগঠনের দাবি ফসলের ন্যায্য মূল্য প্রদান করা এবং এককালীন কৃষক ঋণ মুকুব করা বলে জানান তিনি। পাশাপাশি সংগঠনের পক্ষ থেকে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার রাজ্য কমিটির সভাপতি পবিত্র কর সহ অন্যান্য নেতৃত্ব।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha