Sunday, August 16, 2026
বাড়ি রাজ্য দুর্ঘটনায় আহত ৩

দুর্ঘটনায় আহত ৩

দুর্ঘটনায় আহত ৩

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ জুলাই : মদমত্ত অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ যান দুর্ঘটনার কবলে পড়ল বাইক চালক সহ তিন জন। শনিবার বিকেলে তেলিয়ামুড়া থানার অন্তর্গত ইচারবিল এলাকায় এই দুর্ঘটনা ঘটে। আহত  তিনজনই বাইকে ছিল।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন খবর পাঠায় অগ্নি নির্বাপক দপ্তরে। দপ্তরের কর্মীরা ছুটে এসে আহতদের উদ্ধার করে নিয়ে আসে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে। আহত তিনজনের মধ্যে বাইক আরোহী শুকলাল দাসের অবস্থা আশঙ্কাজনক। বর্তমানে আহতদের চিকিৎসা চলছে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালের জরুরী কালীন বিভাগে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha