Friday, February 6, 2026
বাড়িরাজ্যচোর সন্দেহে গণরোষে পড়ে আহত দুই

চোর সন্দেহে গণরোষে পড়ে আহত দুই

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৩ জুন : বিশালগড় গোপীনগর এলাকায় উৎশৃংখল যুবকদের উৎপাতে অতিষ্ঠ হয়ে পড়েছে স্থানীয়রা। পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ না করায় এলাকাবাসী আইন হাতে তুলে নিচ্ছে। সোমবার রাতে এলাকায় দুই যুবককে চোর সন্দেহে আটক করে পিটিয়ে তক্তা করলো এলাকাবাসী। এলাকাবাসীর দাবি নেশা সামগ্রী বিক্রি করতে এসেছিল বলে সন্দেহ করে গণধোলাই দেয় তারা। আহত দুই যুবকের নাম সাগর সিং ও সুখেন দাস।

 দুই যুবক যে বাইক নিয়ে এলাকায় এসেছিল সেই বাইকটি ভেঙে গুঁড়িয়ে দেয় ক্ষুদ্ধ গ্রামবাসী। পরে বিশালগড় থানার পুলিশ আহতদের উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে যায়। পুলিশ জানায় আহত দুই যুবককে এলাকাবাসী চোর ভেবে যেদিন মারধর করেছে গোপীনাথ কমিউনিটি হল সংলগ্ন এলাকায়। আহত দুই যুবকের বাড়ি বাইদ্যারদিঘি ও শান্তি পাড়ায় এলাকায়। এলাকাবাসীর প্রশ্ন তারা এত দূর দুরান্ত থেকে একজন রাতের বেলা এলাকায় কোন কুমতলব ছাড়া আসতে পারে না। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য