Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাইসাইকেল মিছিল

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাইসাইকেল মিছিল

বিশ্ব পরিবেশ দিবস উদযাপন উপলক্ষে বাইসাইকেল মিছিল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৪ জুন : ভুলে ভরা ভ্যানার নিয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপনে এগিয়ে এসেছে ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড। বাইসাইকেল মিছিল শুরু হওয়ার আগে ব্যানার ঝুলিয়ে যখন নজরে আসে পরিবেশ বানান ভুল রয়েছে তখন ব্যানার গুটিয়ে মর্যাদা রক্ষা করল ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ড কর্তৃপক্ষ।

উল্লেখ্য ৫ জুন বিশ্ব পরিবেশ দিবস। পরিবেশ রক্ষার বার্তায় ৫ জুন ৫৮ তম বিশ্ব পরিবেশ দিবস পালন করা হবে। সাড়া বিশ্বের সঙ্গে ত্রিপুরায়ও হবে বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচি। রবিবার বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে আগরতলায় হয় বাই সাইকেল মিছিল। এদিন ত্রিপুরা স্টেট পলিউশন কন্ট্রোল বোর্ডের উদ্যোগে আগরতলা হেরিটেজ পার্ক সংলগ্ন এলাকা থেকে এক বাইসাইকেল মিছিল বের হয়। এর সূচনা করেন বন দপ্তরের সচিব কে এস শেটি। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা রাজ্য দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিব ডঃ বিশু কর্মকার সহ অন্যান্যরা। এদিন সাইকেল রেলি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে।এবছরের বিশ্ব পরিবেশ দিবসের ভাবনা প্লাস্টিক দূষণের সমাধান।বন দপ্তরের সচিব কে এস শেটি বলেন,  প্লাস্টিকের ব্যাগ, জলের বোতল  ব্যবহার না করা, জল অপক্সচ্য না করা। কারণ  এটা অপচয় করলে আগামী প্রজন্মের জন্য কঠিন পরিস্থিতি তৈরি হবে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha