Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ভাইয়ের বকুনি খেয়ে আত্মহত্যা পথ বেছে নিল বোন

ভাইয়ের বকুনি খেয়ে আত্মহত্যা পথ বেছে নিল বোন

ভাইয়ের বকুনি খেয়ে আত্মহত্যা পথ বেছে নিল বোন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : অভিভাবকদের অতিরিক্ত শাসনে কেড়ে নিলো ছাত্রীর প্রাণ। ঘটনা আমবাসা থানাধীন চান্দ্রাইছড়া এলাকায়। ঘটনার বিবরণে জানা যায় রবিবার আমবাসা টি আর টি সি পাড়ায় চড়ক মেলা ছিলো। সেখানে সুমিতা নমঃশুদ্র তার বান্ধবীদের সাথে যায়। মেলা থেকে বাড়িতে ফিরে আসার পর ভাই বকুনি দেয়।

 তাই অভিমানে সুস্মিতা ঘরের মধ্যে নিজ শরীরের কেরোসিন ঢেলে আগুন লাগিয়ে দেয়। পরিবারের লোকজনদের বিষয়টি নজরে আসতেই খবর দেওয়া হয় দমকল কর্মীদের। দমকল কর্মীরা ছুটে গিয়ে কুলাই স্থিত ধলাই জেলা হাসপাতালে নিয়ে আসে সুস্মিতাকে। কিন্তু শরীরের আশি শতাংশ ঝলসে যায় ফলে কর্তব্যরত চিকিৎসক তাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে রেফার করে। কিন্তু তেলিয়ামুড়া পৌঁছনোর আগেই মৃত্যুর কোলে ঢলে পরে ১৯ বছরের সুমিতা। সোমবার ধলাই জেলা হাসপাতালে ময়না তদন্তের পর মৃতদেহ পরিবারের হাতে তোলে দেওয়া হয়। এই বিষয়ে পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে। তবে আত্মহত্যা করার মূল কারণ এখানে জানা যায়নি। গোটা ঘটনায় এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha