Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের ডেপুটেশন

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের ডেপুটেশন

ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদের ডেপুটেশন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১৫ মে : রাজ্যে নারী নির্যাতন এবং গণধর্ষণের মতো অপরাধমূলক ঘটনা ক্রমশ বাড়ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পারছে না পুলিশ প্রশাসন। সবচেয়ে বড় বিষয় হলো অভিযুক্ত গ্রেপ্তার হলেও কঠোর শাস্তি হচ্ছে না।

অনায়াসে মিলছে জামিন। এমনটাই অভিযোগ তুলে সরব হয়েছে ত্রিপুরা মহিলা সংগ্রাম পরিষদ। সোমবার সংগঠনের সাধারণ সম্পাদিকার নেতৃত্বে একটি প্রতিনিধি দল পুলিশের সদর কার্যালয়ে গিয়ে ডেপুটেশন প্রদান করেন। তাদের অভিযোগ নারী নির্যাতনের ঘটনার বিরুদ্ধে পুলিশ তদন্তে নেমে অভিযুক্তদের গ্রেপ্তার করলেও কঠোর শাস্তি হচ্ছে না। এর জন্য সংগঠনের পক্ষ থেকে পুলিশকে দায়ী করে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করা দাবি জানান সংগঠনের প্রতিনিধি দল। প্রতিনিধি দলের পক্ষ থেকে রাজ্য পুলিশের মহা নির্দেশকের উদ্দেশ্যে দাবি সনদ তুলে দেওয়া হয়।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha