Friday, February 6, 2026
বাড়িরাজ্যভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির উদ্বোধন

ভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির উদ্বোধন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ মে : বৃহস্পতিবার পশ্চিম জেলার মিশন ম্যানেজমেন্ট ইউনিট টি.আর.এল.এম-এর উদ্যোগে ভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পশ্চিম জেলার জেলা শাসকের কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে ভ্রাম্যমান মোবাইল কমন সার্ভিস গাড়ির সুচনা সুচনা করেন পশ্চিম ত্রিপুরা জেলা পরিষদের ভারপ্রাপ্ত সভাধিপতি হরিদুলাল আচার্য, পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন সহ অন্যান্যরা। তাঁরা সবুজ পতাকা নেড়ে গাড়ি গুলির উদ্বোধন করেন।

পশ্চিম জেলার জেলা শাসক দেবপ্রিয় বর্ধন জানান, রাজ্যে গ্রামীন স্তরে কমন সার্ভিস সেন্টার রয়েছে। কমন সার্ভিস সেন্টার থেকে সকল ধরনের পরিষেবা পাওয়া যায়। এইদিন ভ্রাম্যমাণ মোবাইল কমন সার্ভিস গাড়ির সূচনা করা হয়েছে। এই গাড়ি গুলি প্রত্যন্ত এলাকায় ঘুরবে এবং পরিষেবা প্রদান করবে। বিভিন্ন স্ব-সহায়ক দল এই ভ্রাম্যমাণ মোবাইল কমন সার্ভিস গাড়ি গুলি পরিচালনা করবে। মহিলাদের ড্রাইভিং প্রশিক্ষণ সহ অন্যান্য প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। এইদিন মূলত লেফুঙ্গা, হেজামারা, মান্দাই ও বেলবাড়ির জন্য চারটি স্বসহায়ক দলকে চিহ্নিত করে তাদের হাতে এই গাড়ি গুলি তুলে দেওয়া হয়েছে। এবং মহিলারা গাড়িগুলি চালিয়ে জেলা শাসক কার্যালয় থেকে গন্তব্যস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য