Thursday, February 5, 2026
বাড়িরাজ্যজুয়াড়িদের কাছ থেকে অর্থ আদায় করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ কনস্টেবল

জুয়াড়িদের কাছ থেকে অর্থ আদায় করতে গিয়ে ধরা পড়লেন পুলিশ কনস্টেবল

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৬ এপ্রিল : জুয়া খেলার আসরে তোলা আদায় করতে গিয়ে জুয়াড়িদের হাতে আটক হলেন আইনের রক্ষক পুলিশ কনস্টেবল। অভিযোগ বামুটিয়া পুলিশ ফাঁড়ির অন্তর্গত বরজুস এলাকায় অন্যান্য দিনের মতো যথারীতি ঘুষ নিতে যান অভিযুক্ত কনস্টেবলের নাম রাকেশ নমঃ দাস।

 কিন্তু বুধবার ঘুষ নিতে গেলে তার সাথে জুয়াড়িদের লেনদেন নিয়ে বাকবিতণ্ডা শুরু হয়। শেষ পর্যন্ত বাদে বিবাদ। সূত্রের খবর এভাবে বামুটিয়া ফাঁড়ির একাংশ পুলিশ এলাকার জুয়া খেলা থেকে মোটা কামাই করে চলেছে। দামি গাড়ি, দামি বাইক এবং বিলাস বহুল বাড়ি ক্রয় করে তারা বর্তমানে রাজা-বাদশা। বিষয়টি থানার ওসি বাবু পর্যন্ত জানে বলে সূত্রে খবর। দীর্ঘদিন ধরে বামুটিয়া ফাড়ির হয়ে তিনি এধরনের কীর্তি কান্ড করে চলেছেন। শেষ পর্যন্ত সেটা আর ধামাচাপা থাকেনি। একটু এদিক সেদিক হতেই বাঁধল ঝামেলা। প্রকাশ্যে এসেছে পুলিশ ও জুয়াড়ির বন্ধুত্বের সম্পর্ক।

সম্পরকিত প্রবন্ধ

একটি উত্তর ত্যাগ

আপনার মন্তব্য লিখুন দয়া করে!
এখানে আপনার নাম লিখুন দয়া করে
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!

সবচেয়ে জনপ্রিয়

সাম্প্রতিক মন্তব্য