Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি

বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি

বাড়ির লোকের অবর্তমানে দুঃসাহসিক চুরি

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ১১ এপ্রিল : বাড়ির লোকেদের অনুপস্থিতিতে বিশালগড় অফিসটিলা নতুনপল্লী এলাকার বাসুদেব চক্রবর্তীর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনার সংগঠিত হয়। মঙ্গলবার দুপুরে পরিবারের সদস্যরা বাড়ি এসে দেখতে পায় ঘরের দরজার তালা ভাঙ্গা। ঘরের মধ্যে প্রবেশ করে দেখতে পান ঘরের সমস্ত কিছু লন্ডভন্ড হয়ে রয়েছে। শোকেস ভেঙে ঘরে থাকা নগদ অর্থ সহ প্রয়োজনীয় কাগজপত্র চুরি করে নিয়ে যায় চোরের দল।

 খবর দেওয়া হয় বিশালগড় থানায়। বিশালগড় থানার পুলিশ ঘটনার খবর পেয়ে ছুটে যায়। চোরের ঘটনার সঙ্গে অফিসটিলা এলাকারই শুভঙ্কর মালাকার জড়িত রয়েছে বলে অভিযোগ করেন বাড়ির মালিক বাসুদেব চক্রবর্তীর শালক। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে খবর পেয়ে পুলিশ ছুটে যান অফিসটিলা শুভঙ্কর মালাকারের বাড়িতে। কিন্তু তার বাড়িতে যাওয়ার পর শুভঙ্কর মালাকারকে পায়নি। তদন্ত করছে পুলিশ। দুঃসাহসিক চুরির ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে ব্যাপক চাঞ্চল্য।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha