Thursday, October 1, 2026
বাড়ি রাজ্য রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অগ্নিকান্ড

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অগ্নিকান্ড

রবীন্দ্র শতবার্ষিকী ভবনে অগ্নিকান্ড

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৫ এপ্রিল : বুধবার বড়সড় অগ্নিকান্ড থেকে অল্পতে রক্ষা পেল রবীন্দ্র শতবার্ষিকী ভবন। এদিন বিকালে আচমকা অগ্নিকান্ডের ঘটনা ঘটে রবীন্দ্র শতবার্ষিকী ভবনে। জানা যায় রবীন্দ্র শত বার্ষিকী ভবনের দ্বিতলে এসি মেশিনে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এইদিন স্থানীয়রা ধুঁয়া দেখতে পেয়ে পুলিশ ও দমকল বাহিনির কর্মীদের খবর দেন। দ্রুত ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ ও দমকল কর্মীরা। দমকল কর্মীরা দ্রুততার সাথে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ফলে বড় ধরনের কোন অঘটন ঘটে নি। এক দমকল কর্মী জানান বিদ্যুতের শট সার্কিট থেকে এসি মেশিনে আগুন লেগেছিল। এতে তেমন কোন ক্ষয়ক্ষতি হয়নি। এসি মেসিনের কিছু তার পুরে গেছে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha