Wednesday, August 12, 2026
বাড়ি রাজ্য ক্লাবগুলিকে সঠিক ভূমিকা পালন করতে বললেন মন্ত্রী

ক্লাবগুলিকে সঠিক ভূমিকা পালন করতে বললেন মন্ত্রী

ক্লাবগুলিকে সঠিক ভূমিকা পালন করতে বললেন মন্ত্রী

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২২ মার্চ : রক্তদান থেকে শুরু করে সামাজিক কাজে আরো এগিয়ে আসতে হবে যুবকদের। ক্লাবগুলি শুধু দূর্গাপূজা কালীপুজোর জন্য নয়, তাদের সামাজিক কাজে অংশগ্রহণ জরুরি। উত্তর জেলা ভিত্তিক নেহেরু যুব কেন্দ্রের উদ্যোগে লালছড়া স্কুল যুব উৎসবের উদ্বোধন করে একথা বলেন রাজ্যের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের মন্ত্রী টিংকু রায়।

এদিনের যুব উৎসবে এছাড়াও উপস্থিত ছিলেন নেহেরু যুব কেন্দ্রে স্টেট ডিরেক্টর জবা চক্রবর্তী, ডিস্ট্রিক্ট ইয়ুথ অফিসার কুনাল গৌতম, জেলা স্বাস্থ্য অধিকারী অরুনাভ চক্রবর্তী সহ অনন্যরা। এই যুব উৎসবে সাংস্কৃতিক প্রতিযোগিতা মুলক অনুষ্ঠান ছাড়াও ছিলো যুবদের জন্যে বিভিন্ন সেক্টরে প্রশিক্ষণের ব্যবস্থা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী শ্রীরায় যুবদের ভুমিকা নিয়ে দীর্ঘক্ষণ আলোচনা করেন।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha