Friday, August 14, 2026
বাড়ি রাজ্য ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

ঐতিহাসিক ৭ ই মার্চ উদযাপন

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : মঙ্গলবার বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের ঐতিহাসিক ৭ ই মার্চ ভাষণ উপলক্ষ্যে বাংলাদেশের সরকারি হাই কমিশন আগরতলায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সকালে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করেন বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ। এরপর জাতীয় সংগীত পরিবেশন করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবর  রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হয়। এরপর হয় নীরবতা পালন ও আলোচনা সভা। দিনটির তাৎপর্য সম্পর্কে জানাতে গিয়ে বাংলাদেশ সহকারী হাইকমিশনার আরিফ মহম্মদ জানান ১৯৭১ সালের ৭ মার্চ শেখ মুজিবর রহমান ঢাকার রেস কোর্স ময়দানে ঐতিহাসিক ভাষণের মাধ্যমে স্বাধীনতার ডাক দেন। এই ভাষণের পর থেকেই বাঙালী স্বাধীনতা আন্দোলনে পুরোদমে ঝাঁপিয়ে পড়ে। নতুন জাতি স্বত্বা গঠনের আশায় বাঙালি জাতি অনুপ্রানিত হয়। নবীন প্রজন্মের কাছে তাঁর এই ঐতিহাসিক ভাষণ পৌঁছে দিয়ে উদ্বুদ্ধ করার জন্যই দিনটি প্রতিবছর পালন করা হয় বলে জানান তিনি। ছিলেন আগরতলা প্রেস ক্লাবের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha