Friday, August 14, 2026
বাড়ি রাজ্য রহস্যজনক মৃত্যু পুলিশ অফিসারের

রহস্যজনক মৃত্যু পুলিশ অফিসারের

রহস্যজনক মৃত্যু পুলিশ অফিসারের

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ৭ মার্চ : সোমবার রাত সাড়ে দশটা নাগাদ রহস্যজনক মৃত্যু রাজ্য পুলিশে কর্মরত এ এস আই কমল দেবনাথের। এই ঘটনাটি সংগঠিত হয়েছে আগরতলা শহরতলী ত্রিনাথ মন্দির সংলগ্ন এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় এ এস আই কমল দেবনাথের। জানা যায়, পুলিশ নিয়ে যাওয়ার সময় একটি বাস গাড়ি পুলিশ অফিসার কমল দেবনাথের মোটর সাইকেলে ধাক্কা দিয়ে চলে যায়। সাথে সাথে প্রত্যক্ষদর্শীরা দমকল কর্মীদের খবর দেওয়া হয়। দমকল কর্মীরা আহত অবস্থায় নিয়ে আসে জিবি হাসপাতালে।

কিন্তু কর্তব্যরত চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ মাথায় আঘাত রয়েছে। পরিবারের অভিযোগ অস্বীকার করলেন পুলিশ। তবে ময়না তদন্তের আগে কিভাবে পুলিশ বলে দিতে পারে সড়ক দুর্ঘটনা তা নিয়েও প্রশ্ন উঠতে শুরু করেছে। এদিন রাতের বেলা তিনি বটতলা পুলিশ ফাঁড়ি থেকে রানিরবাজার নিজ বাড়িতে ফেরার সময় এই ঘটনা সংঘটিত হয়েছে। মৃতদেহ ময়না তদন্ত করে পরিবারের হাতে তুলে দেওয়া হয়। শোকের ছায়া নেমে আসে পরিবারের লোকজনদের মধ্যে।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha