Monday, August 10, 2026
বাড়ি রাজ্য দুঃসাহসিক চুরি কমলপুরে

দুঃসাহসিক চুরি কমলপুরে

দুঃসাহসিক চুরি কমলপুরে

স্যন্দন ডিজিটাল ডেস্ক। আগরতলা। ২৩ ফেব্রুয়ারি : নির্বাচনের সময়ও নিরাপত্তাহীনতায় ভুগছে কমলপুরবাসী। শহরের ডিয়ার ক্লাব চৌমুহনি এলাকায় বুধবার রাতে দুটি বাড়ি ও দুটি দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা সংগঠিত হয়। দুই বাড়ির কর্ণধারের নাম কাজল বণিক ও প্রণয় দেব। প্রণয় দেবের বাড়ি থেকে প্রায় কয়েক হাজার টাকা নগদ নিয়ে যায় চোরের দল।

এদিকে কাজল বণিকের বাড়ি থেকে নিয়ে যায় চিকিৎসার জন্য রাখা নগদ অর্থ। কাজল বণিকের স্ত্রীকে নিয়ে শিলচরে যায়। বৃহস্পতিবার টাকার প্রয়োজনে বাড়ি ফিরে এসে দেখতে পান ঘরের তালা ভেঙে ৩২,০০০ টাকা নগদ ও স্বর্ণালংকার নিয়ে গেছে চোরেরা। এছাড়া প্রসেনজিৎ দেবনাথের দোকানের সর্টার ভেঙে নগদ টাকা ও ছয় বান্ডিল ফ্ল্যাগ সিগারেট নিয়ে যায়। কালিপদ দেবনাথের দোকান ভেঙেও নগদ টাকা নিয়ে যায়। এইভাবে সিরিজ চুরির ঘটনায় আতঙ্ক দেখা দিয়েছে। পুলিশ একটি ঘটনারও কিনারা করতে পারেনি।

Abhishek Dey
সাংবাদিক (Journalist)

মন্তব্য সমূহ (0)

  • এখনো কোনো মন্তব্য করা হয়নি। প্রথম মন্তব্যকারী হোন!

আপনার মতামত জানান

Captcha